1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত। বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্রকরে যুবক কে কুপিয়ে হত্যা। মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন”

নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালী-৪ তথা সদর ও সুবর্ণচর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজাহানের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সুদীর্ঘ জীবন প্রার্থনা করে মোনাজাত করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর ও সুবর্ণচরের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, এসব পরিকল্পনা হয়তোবা স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তবে এগুলো শুরু করে শেষ করা গেলে নোয়াখালীর মানুষ উন্নয়নের সুফল ভোগ করবেন।

এ সময় নোয়াখালী জেলা শহরে একটি মানসম্মত প্রেসক্লাব ভবন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। মতবিনিময়ে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মো. শাহজাহান ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ অঞ্চলে সংসদ সদস্য থাকাকালীন সদর ও সুবর্ণচরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে প্রশংসনীয় কাজ করেছেন।

এসময় আরো উপস্হিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো। নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এড এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপি সাধারন সম্পাদক এড: আবদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট