1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা

নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার করলেন পুলিশ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন আটককৃত ব্যক্তির নাম শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। সে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় উপপরিদর্শক রেজাউল ও সাদেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করেন। এসময় কভার্ডভ্যান এর ভিতরে ৬ বস্তা ২৩০৪ পিস নিভিয়া (বড়) ক্রীম, ৪ বস্তা ২৪০০ পিস নিভিয়া (ছোট) ক্রীম, ১৪ বস্তা ৩০২৪ পিস লোশন, ৮ বস্তা ৮৯৬০ পিস বেটনোভেট ক্রীম ও ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার সহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়। শিবপুর মডেল থানার
অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান,ঢাকা-সিলেট মহাসড়ক হতে ঢাকামুখী একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলার নং ২০ তাং ২৯/১১/২০২৫ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট