শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায়, প্রধানমন্ত্রী ঘোষিত ফ‍্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে ১২০১ জন উপকারভোগীর মধ্যে ফ‍্যামিলি কার্ড বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মামুন তিতুমীর। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়াডের চরঝিকড়ী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ১২০১টি পরিবারের নারীদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেন তিনি। এর মাধ্যমে পদ্মা পারের এই প্রান্তিক জনপদের হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীরা সরাসরি সরকারের কাছ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে খুশি।

এর আগের রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার মো. মনজুর মোরর্শেদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালে মোহাম্মদ আলী আহসান। এসময় পাংশা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকার নারীকে সম্মান এবং নারীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্যই মহিলাদের নামে এই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, কার্ড বিতরনে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে। কোনো রাজনৈতিক পরিচয় নয় বরং কেবল হতদরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে। ভবিষ্যতে দেশের ৯৫ টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews