1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

পানছড়িতে সমাজসেবা দিবস উদযাপন ও ঋন বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩/০১/২০২৬ তারিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীপায়ন চাকমা। এতে পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে ২১ জন প্রতিবন্ধীকে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি ১৫৮ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ করা হয়।

র‍্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সমাজ সেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট