1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে যুবদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুস্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটর পৌর যুবদলের আহবায়ক ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ সুমন পাইক ও মোঃ আবুল হাসানকে দায়িত্বে বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন-কে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৩জানুয়ারী) সকালে শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনেথেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম, শহিদুল তরফদার, তৈহিদুল ইসলাম, জাবির শেখ, জাহাঙ্গীর শেখ, হায়ুল মীর , মোঃ খোকন, আরিফুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ জুয়েল সহ বাগেরহাট পৌর ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, পৌর যুবদলের আহবায়ক সুমন পাইক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক স্ব-পদে বহাল রাখায় পৌর ও উপজেলা যুবদল ও সু-সংগঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সঠিক সিদ্ধান্তের ফলে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে সুমন পাইক ও মোঃ আবুল হাসানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট