1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত। বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্রকরে যুবক কে কুপিয়ে হত্যা। মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন”

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামে একজন নিহত হয়েছেন। অদ্য ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। নিহত আবু বক্কর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশন‌ এর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন । পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে আবু বক্কর। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ২:৩০ মিনিট সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান বলেন,বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট