1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

নরসিংদী-তিন শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী – তিন শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং সোমবার বিকালে শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী তিন শিবপুর আসনে নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। আরো বক্তব্য রাখেন নরসিংদী -তিন শিবপুর আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল শ্যামল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহআইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট