1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন। নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক। চুনারুঘাটে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা প্রদান। পাংশায় ইটভাটায় ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা। কালুখালীতে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত। রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। কুমিল্লা জেলার লালমাইয়ে ‘রওনাকে রমজান সিজন–২ এর অডিশন সম্পন্ন ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার (৩১ জানুয়ারী) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাসায় তল্লাশি করে জামাল মিয়াসহ ৩ জনকে মদপানরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মদের ২টি খালি বোতল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার ছেলে মো. গাজিউর (৩০) ও মো. সিদ্দিক মিয়া (২০)।

আটককৃত তিন জনকে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) মো. আব্দুল আজিজের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট