1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন। নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক। চুনারুঘাটে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা প্রদান। পাংশায় ইটভাটায় ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা। কালুখালীতে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত। রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। কুমিল্লা জেলার লালমাইয়ে ‘রওনাকে রমজান সিজন–২ এর অডিশন সম্পন্ন ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান শিবপুর প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর – তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার সমর্থনে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার বিকেলে পুটিয়া বাজারে উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সাবেক চেয়ারম্যান চেম্বার অফ কমার্স নরসিংদী। তিনি বলেন,আমি আজকে আপনাদের সামনে দুই হাত পেতে হাজী আবেদ আলীর ছেলে হিসাবে মনজুর এলাহীর জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই,আলহাজ্ব আবেদ আলীর ছেলে মনজুর এলাহী সাহেব যতটুকু সম্ভব উনার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন,মনজুর এলাহী ভাইকে আপনারা ভোট দিবেন ও আত্মীয়-স্বজনদের নিকট ভোট চাইবেন এবং সহযোগিতা করিবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোঃ বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ,তিনি বলেন আমি এক বছর চার মাস হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব নিয়েছি। পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে কি পরিমান উন্নয়ন হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। মনজুর এলাহী ভাই যদি এমপি হয় উনি আমাদের বাড়ির মানুষ, আমাদের ভাই হিসাবে পুটিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে। আমাদের পুটিয়া সেন্টার থেকে আব্দুল মান্নান ভূঁইয়া মন্ত্রী থাকা অবস্থায় পাস করতে পারেন নাই,আমরা সবাই মিলে দল-মত নির্বিশেষে মঞ্জুর এলাহী ভাইকে ধানের শীষ মার্কায় ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করিব ইনশাল্লাহ। বাদল সরকার এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান পুটিয়া বাজার জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোঃ বাচ্চু মিয়া, শাহিন মোল্লা। উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল জলিল মেম্বার , হানিফ মাহমুদ , সোহরাব হোসেন সহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট