1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক। চুনারুঘাটে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা প্রদান। পাংশায় ইটভাটায় ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা। কালুখালীতে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত। রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। কুমিল্লা জেলার লালমাইয়ে ‘রওনাকে রমজান সিজন–২ এর অডিশন সম্পন্ন ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান ঘোড়াঘাটে ধানের শীষের সমাবেশ অনুষ্ঠিত ।

পাংশায় ইটভাটায় ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় অবৈধ টিনের চিমনি দিয়ে ইট ভাটা চালানোর অপরাধে ভাটা মালিক’কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী জান্নাত-শামীম ব্রিকস (জে.এস.বি) ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সিদ্দিক।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন, বিভিন্ন অপরাধে ”জে.এস.বি” ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘন ১৫ (২) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ভাটা মালিক’কে। একই সাথে ভাটার অবৈধ ড্রাম চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক বলেন,দীর্ঘদিন ধরে ভাটার মালিক অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইট পোড়াতেন। আজ সেখানে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় ভাটা মালিককে জরিমানা ও টিনের চিমনি ভেঙ্গে দিয়েছে।

অতুল সরকার/রাজবাড়ী প্রতিনিধি
১/২/২০২৬-০১৭১১০৫০৯৩৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট