1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সংসদীয় আসন -০৩ (টুঙ্গিপাড়া – কোটালীপাড়া) বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জিলানী আজ বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্দোগে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বলেন, আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, মামলা -হামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে, বিগত নির্বাচনে প্রচার করতে দেওয়া
হয়নি , টুঙ্গিপাড়ার সন্তান হয়ে ও এলাকায় আসতে পারিনি তার পরে ও বিএনপি ত্যাগ করিনি শুধুমাত্র গোপালগঞ্জ বাসীর দুর্দিনে পাশে দাঁড়ার জন্য। তিনি আরও বলেন, ভূল নেতৃত্বের জন্য আজ আমরা বাংলাদেশ থেকে বিছিন্ন হয়ে আছি। গোপালগঞ্জ পরিচয় দিতে অনেকেই কৌশলী ভূমিকা পালন
করতে হয়। এটা আমাদের জন্য কষ্টের ব্যাপার। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়ার নেতৃত্বে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে সকলের অধিকার নিশ্চিত করা হবে। রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব সরোয়ার
শেখের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এসময় উপস্থিতি ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট