1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৩০৮ জন। এদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবাস ফেরত ভোটারও যুক্ত হয়েছেন এবারের নির্বাচনে।
নতুন ভোটারের সংখ্যায় রাজবাড়ী-২ আসনে বৃদ্ধি তুলনামূলক বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিলো ৫ লাখ ২৮ হাজার ৩১০ যা বেড়ে বতর্মানে ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলায় মোট ভোটার ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৪৯০ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।

বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১ হাজার ৭৫৮ জন, নারী ভোটার ৪ লাখ ৮৮ হাজার ১৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।

ভোটার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও। আগের নির্বাচনে যেখানে ভোটকেন্দ্র ছিল ৩৫০টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪টিতে।
অতুল সরকার ০৭/০২/২৬, ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট