1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ২০ বছর পর দিনাজপুরের বিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা উত্তরাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহর ও গ্রামের সাধারণ মানুষের ঢল নেমেছে
উত্তরাঞ্চলে এটিই নির্বাচনী প্রচারণার শেষ জনসভা।

দিনাজপুর-৬ আসন ঘোড়াঘাট , হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর,বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় তারেক রহমান দিনাজপুরের ৬ ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর শহরে গিয়ে দেখা যায়, জনসভাস্থল ছাপিয়ে পুরো শহর এখন লোকে লোকারণ্য। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো।

ঘোড়াঘাট উপজেলা পৌরসভা থেকে আসা মজিবুর রহমান জানান, আগে না আসলে তারেক জিয়াক দেখা যাবে না। টিভিতে দেখেছি, এবার সামনাসামনি দেখব।

মজিবর রহমানের মতো আরও অনেক বয়োজ্যেষ্ঠ ভোটার একই অনুভূতি করেন। তাঁদের মতে, দলমত নির্বিশেষে তারেক রহমানকে এক নজর আগ্রহ থেকেই তাঁরা সাতসকালে মাঠে হাজির হয়েছেন।

জনসভাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই দিনাজপুর, গা জয়পুরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন।
এতে করে বিরামপুর ও আশেপাশের এলাকার কোনো হোটেল-মোটেল খালি নেই। অনেক নেতাকর্মী খোলা মাঠে কিংবা নিকটস্থ স্বজনদের বাড়িতে রাত কাটিয়ে সকালে জনসভাস্থলে যোগ দিয়েছেন।

ফুলবাড়ী থেকে বিরামপুর পর্যন্ত রাস্তার দুই ধারে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সাধারণ মানুষের আশা ছিল, তারেক রহমান সড়কপথে যাবেন এবং তাঁদের সাথে দেখা করবেন।
তবে সময় স্বল্পতার কারণে তিনি আকাশপথ ব্যবহার করছেন।
ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও ও নীলফামারী সফর শেষ করে বিরামপুরের সভায় যোগ দেবেন তিনি। সভা শেষে পুনরায় আকাশপথেই তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আজকের এই জনসভা হবে উত্তরাঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম জমায়েত।
মাঠের সীমানা ছাড়িয়ে বিরামপুর শহর আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট