1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মাজার ভাঙ্গার সময় যুবক গ্রেফতার। ঘোড়াঘাটে ঘন কুয়াশা কাটতেই বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। হবিগঞ্জের যশের আব্দায় ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫। গোয়াইনঘাটে সদর ইউনিয়নের এক তরুনের আত্মহত্যা ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার। ১১ দলীয় ঐক্য জোটের,৫, আসনের, প্রার্থী, এবিএম সিরাজুল মামুন এর সাংবাদিক সম্মেলন। কলাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত।

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মারুফ আহমেদ, স্টাফ রিপোর্টার দৈনিক খবরের কণ্ঠ  গোয়াইনঘাট , সিলেট।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব-এর এক বছর মেয়াদি ২২ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো: বিলাল উদ্দিন সভাপতি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মাসুক আহমদ ও শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডালিম আহমদ ও লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ,
দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির,
প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক হালিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য হাবিব আহমদ, সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, জাহাঙ্গীর আলম। সদস্য বেলাল উদ্দিন আল আজাদ ও শরিফ সালেহীন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট