1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট অনলাইন প্রেসক্লাবের কমিটিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা। জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু’র মত্যু পানছড়িতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আর্থিক অনুদান বিতরণ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রাজবাড়ীর পাংশার কৃতি সন্তান তিতুমীর। হবিগঞ্জ শহরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মাজার ভাঙ্গার সময় যুবক গ্রেফতার। ঘোড়াঘাটে ঘন কুয়াশা কাটতেই বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। হবিগঞ্জের যশের আব্দায় ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫।

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু’র মত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

হাবিব আহমদ স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট, সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মামার দোকান- মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নয়ন মিয়া (৭)। সে সিলেটের ওসমানী নগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তারা জাফলংয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু নয়ন মিয়া রাস্তা পার হচ্ছিলো। এ সময় হঠাৎ করে একটি ট্রাক বেপরোয়া ভাবে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট