
মীর দুলাল।। হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২৬)ইং সকালে শহরের বানিজ্যিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে যানা যায় সকালে রাস্তায় হঠাৎ দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এএসআই মারুফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে এএসআই মারুফ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কৌশলে দ্রুত পালিয়ে গেছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”