1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ-জামানের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন। সিলেট অনলাইন প্রেসক্লাবের কমিটিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা।

বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দীর্ঘ চাকরি জীবনের অবসান ঘটিয়ে
অবসর নিলেন জগদীশ চন্দ্র পাড়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক মনিন্দ্র নাথ মজুমদার। বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই দুই কর্মচারী দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাকরি জীবন থেকে অবসর নেন । তাদের এই বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা এই দুজন চাকরি জীবনে যে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন , চাকরিজীবীদের অনুকরণীয় হয়ে দৃষ্টান্ত স্থাপন করবে আশা স্কুল কর্তৃপক্ষের । বিনয় কৃষ্ণ উচ্চ আদর্শ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র বিশ্বাস জানান, মনিন্দ্র বাবু এবং জগদীশ চন্দ্র চাকরি জীবনে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তার কোন বর্ণনা দিয়ে সীমারেখা নির্ধারণ করা যায় না। আমি আশা করব স্কুলের সমস্ত শিক্ষক ও কর্মচারী এদের মত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চাকরি জীবনের অবসান ঘটাবেন । আজ তাদের বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে তারপরে ও সরকারি বিধি মেনে তাদেরকে অশ্রু শিক্তবিদায় প্রদান করা হয় । আমি স্রষ্টার কাছে তাদের
দীর্ঘায়ু কামনা করি এবং তাদের পরিবারের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি তারা যে কদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই কামনা করি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট