1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল।

বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দীর্ঘ চাকরি জীবনের অবসান ঘটিয়ে
অবসর নিলেন জগদীশ চন্দ্র পাড়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক মনিন্দ্র নাথ মজুমদার। বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই দুই কর্মচারী দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাকরি জীবন থেকে অবসর নেন । তাদের এই বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা এই দুজন চাকরি জীবনে যে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন , চাকরিজীবীদের অনুকরণীয় হয়ে দৃষ্টান্ত স্থাপন করবে আশা স্কুল কর্তৃপক্ষের । বিনয় কৃষ্ণ উচ্চ আদর্শ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র বিশ্বাস জানান, মনিন্দ্র বাবু এবং জগদীশ চন্দ্র চাকরি জীবনে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তার কোন বর্ণনা দিয়ে সীমারেখা নির্ধারণ করা যায় না। আমি আশা করব স্কুলের সমস্ত শিক্ষক ও কর্মচারী এদের মত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চাকরি জীবনের অবসান ঘটাবেন । আজ তাদের বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে তারপরে ও সরকারি বিধি মেনে তাদেরকে অশ্রু শিক্তবিদায় প্রদান করা হয় । আমি স্রষ্টার কাছে তাদের
দীর্ঘায়ু কামনা করি এবং তাদের পরিবারের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি তারা যে কদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই কামনা করি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট