1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ১২ বছরের বাক-প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের দায়ে ৫৮ বছর বয়সী প্রতিবেশী দাদা মমিন মল্লিক’কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঐ বাক-প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মমিন মল্লিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত মমিন মল্লিক উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্ত মমিন মল্লিক ফুসলিয়ে বাক-প্রতিবন্ধী শিশুকে তার নিজের ঘরে নিয়ে,শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ শিশু বাড়ি ফিরে তার মাকে বিষয়টি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলে, তার মা প্রথমে বিষয়টি পুরোপুরি বুঝতে পারে না। পরবর্তীতে মেয়ের মানুষিক অবস্থা দেখে তারা বিষয়টি বুঝতে পারে।

দুইদিন পর বৃহস্পতিবার (৫ মার্চ) তার বাবা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। বর্তমানে ধর্ষণের স্বীকার প্রতিবন্ধি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পিতা বলেন, আমার মেয়ে বাক-প্রতিবন্ধী হওয়ায় সে তেমন কিছু বুঝেনা। সেই সুযোগে প্রতিবেশী মমিন মল্লিক আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। আমি সঠিক বিচারের দাবি জানাই। আমি চাই ধর্ষক’কে কঠোর শাস্তি দেওয়া হোক।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত তদন্ত শুরু করেছি। প্রমাণাদি সংগ্রহের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। আমাদের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত শিশুর সুরক্ষা এবং দ্রুত বিচার নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট