
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাবের অভিযানে একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২৬) ইং রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।