1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় অংকিত বর্মন নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে।

আজ সোমবার বিকাল আড়াইটার দিকে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে।

অংকন বর্মন বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সাগর বর্মন পরিবারসহ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদী বিশু রানি বর্মনও ঢাকায় ছেলের বাসায় থাকেন। সেখানে তিনি নাতীকে দেখাশোনা করেন। গত মঙ্গলবার দুপুরে দাদীর সাথে অঙ্কিত বর্মণ গ্রামের বাড়ি বরান্তর গ্রামে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অংকন। পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে চলে যান। এদিকে দাদীও পাশের বাড়িতে যান। কিছু সময় পর ফিরে এসে অংকিত বর্মনকে খুঁজতে থাকেন তার দাদী। এক পর্যায়ে পাশের বাড়ির একটি ঘরের ভেতর বিছানায় গালাকাটা অবস্থায় অংকিতকে দেখতে পান তিনি। দ্রুত উদ্ধার করে বরান্তর বাজারে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে চাচা সোহাগ বর্মন গিয়ে অংকিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যীত চিকিৎসক অংকিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নিহত অংকিতের চাচা সোহাগ বর্মন বলেন, এই ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। আমরা বাড়ির আশপাশে কাজ করছিলাম। আর মা অংকিতকে রেখে পদশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে অংকিতকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরে গলাকাটা অবস্থায় অংকিতকে পাওয়া যায়। খবর পেয়ে তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অংকিতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। তদন্ত করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট