1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইলের অপব্যবহারসহ নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে জোরালো বার্তা দেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মোহনগঞ্জ মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় তুলে ধরা হয়।

বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের ভালো ও মন্দ দিক বিশ্লেষণ করে অতিরিক্ত নির্ভরতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা হয়। এছাড়া বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি এবং ইভটিজিংয়ের কারণে একটি মেয়ের জীবনে নেমে আসা করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় মোহনগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়,তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক এখন আমাদের সমাজের সবচেয়ে বড় হুমকি। তরুণ প্রজন্মকে এই ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়তে হলে সঠিক পথে থাকতে হবে, খারাপ সঙ্গ পরিহার করতে হবে এবং আইন মেনে চলতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ—তোমাদের মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে উঠবে।

উন্মুক্ত এ আলোচনা সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ছবিঃ মোহনগঞ্জ মহিলা কলেজে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট