1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

কলেজছাত্রী পরিক্ষা শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক কলেজছাত্রী ও তার মা গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পরপই ট্রাক ও অটোরিকশা ফেলে চালকরা পালিয়ে গেছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার পানুর গ্রামে মোহনগঞ্জ -নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়ার স্ত্রী ফরিদা আক্তার (৫০) ও তাদের মেয়ে নিপা আক্তার (২০)।
নিপা মোহনগঞ্জ সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষা ছিল নিপার। তাই সকালে মাকে সাথে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। পরীক্ষা শেষে বিকালে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। বিকাল চারটার দিকে উপজেলার পানুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। বেপরোয়া গতির কারণে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশে ধান খেতে ছিটকে পড়ে। এতে মা -মেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মমেক হাসাপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর ট্রাক ও অটোরিকশা ফেলে চালকরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর এ দুটি গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত মা-মেয়েকে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট