1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান। মাধবপুরের ছাতিয়াইনে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান। তানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ । পানছড়ি ব্যাটালিয়ন বিজিবি টহলদল কর্তৃক বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার সালুটিকরে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, ১৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক গোয়াইনঘাটে মদ জব্দ: দুই কারবারি আটক, পলাতক একজনের খোঁজে পুলিশ। নরসিংদীর শিবপুর ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর ফুটবল খেলা সমাপ্ত। নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা। হবিগঞ্জ-সিলেট সড়কে ৩জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির।

গোয়াইনঘাটে মদ জব্দ: দুই কারবারি আটক, পলাতক একজনের খোঁজে পুলিশ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোয়াইনঘাট থানার নলজুড়ি পশ্চিম (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উজিরপুর এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) বাসিন্দা মো. তুশিল (১৯)। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও একজন আসামি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ইমামুল হোসেন ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামে একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৬০ বোতল মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, তারা পলাতক আসামি আমিনুলের সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট