1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই। তানোরে মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলেজছাত্রী পরিক্ষা শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন। নারায়ণগঞ্জে সরকারি খাল দখল মুক্ত করন ও উচ্ছেদ অভিযান পরিচালিত। মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়। বাগেরহাটে উদ্বোধন হলো কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার আজমিরীগঞ্জে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার বিপন্ন যুবসমাজ ও বিপর্যস্ত জনজীবন।

ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
প্রতিযোগিতার বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবুল খাঁয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, আব্দুল হেকিম, বাবুল মিয়া, আব্দুল লতিফসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট