বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই বেকারিকে ৯০হাজার টাকা জরিমানা প্রদান।

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মীর দুলাল।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগও প্রমাণিত হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে (পিতা: মৃত সামছু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া) ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে (পিতা: আব্দুল জলিল, হবিগঞ্জ সদর) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews