মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম
এর থেকে প্রাপ্ত তথ্য মতে মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম ,

গত ৩১ অক্টোবর ২০২৫ প্রাকৃতিক সৌন্দর্যের নগরী চট্টগ্রামের হোটেল সৈকতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

দেশের ৪৩টি জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জন ডেলিগেট ও কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ নির্বাচন কমিশনার মেজর (অবঃ) রতন দাশ বিটিএফও,মেজর (অবঃ) রফিক উদ্দীন বিটিএফও,সেকেন্ড লে. সিরাজুল ইসলাম বিএনসিসিও এবং আনোয়ার কামাল ভূলু বিওয়াইসিএফ কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা।সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিলের আহবায়ক শামীম আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন সদস্য সচিব ডাঃ এস. এম. মাসুম হান্নান।

অনুষ্ঠানের শুরুতে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ৯৭ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

ফলাফলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি: আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক: মোঃ সারওয়ার আলম মিতুন

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা আগামী দুই বছর দেশের যুব সমাজ ও ক্যাডেটদের উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলন বিওয়াইসিএফ এর ইতিহাসে একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews