শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

জৈন্তাপুরে চা শ্রমিকদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

শামীম আহমদ,সিলেট জেলা প্রতিনিধি।

বিএনপি ৩১ দফার আলোকে বৈষম্যহীন
বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিভিন্ন ধর্ম-বর্ণে আলাদা হলেও আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশ সকলের। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেখানে অবহেলিত চা শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

তিনি রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলায় বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে লালাখাল চা বাগানের শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অরুন ব্যানার্জির সভাপতিত্বে, যুবদল নেতা আনোয়ার হোসেন ফয়সলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চারিকাট ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চা বাগােেনর ব্যাবস্থাপক ওলিউর রহমান চৌধুরী, চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম, চারিকাটা ইউনিয়ন যুবদলের সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমীন, দরবস্ত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, চারিকাটা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা বুরহান উদ্দিন, জৈন্তাপুর উপজেলা জাসাস সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, চা শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন শংকর নাথ, হরিদাস ও সোহেল ব্যানার্জি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews