বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কোয়ারি, ট্রাক টার্মিনাল ও নার্সিং কলেজ—উন্নয়ন রোডম্যাপ দিলেন বিএনপি প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট বিশেষ প্রতিনিধি

সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোম্পানীগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়া হবে। এতে এলাকার হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।”বুধবার ২৮ জানুয়ারী বিকাল তিন টায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে কোম্পানীগঞ্জের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “নির্বাচিত হলে এই এলাকায় একটি আধুনিক নার্সিং কলেজ স্থাপন করা হবে এবং পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ৮নং ওর্য়াড বিএনপির সভাপতি সমরু মিয়ার সভাপতিত্বে এবং
কোম্পানীগঞ্জ উপজেলা ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ৮নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক সমছুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় আরিফুল হক চৌধুরী আরও বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষ ধানের শীষের প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।
জনসভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ভোলাগঞ্জ ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews