সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

দেশের ৪১৭ থানায় সেনা মোতায়েন, চলছে অস্ত্র উদ্ধার অভিযান!

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

ঢাকার ২৯টি থানাসহ দেশের ৪১৭টি থানায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার (৯ আগস্ট) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর সূত্র জানায়, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল চট্টগ্রাম ও জামালপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টাকারী কয়েদিদের বাধা দেওয়া এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষা করে।

সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাট প্রতিহত করেছে।

পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে।

এ ছাড়া কক্সবাজারে মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনাসদস্য মোতায়েন করা হয় ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করছে।

আইএসপিআর আরও জানায়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডেটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

দেশবাসীকে এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা প্রয়োগের অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews