শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি। নাটোরের নলডাঙ্গায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত।  নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার নরসিংদীর জেলায় সচেতন-মহলে নিন্দা। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় তারেক কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০নেতার বিরুদ্ধে মামলা দায়। হবিগঞ্জে রশিদপুরে ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন।
Title :

ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা!

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ। বেঁচে থাকলে তিনি আর জীবনেও আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন। সাবেক এই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার (২৪ অক্টোবার) বিকালে জানান, তিনি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক রাখবেন না। আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এক ফেসবুকে জেলাবাসির কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। আশরাফুল ইসলাম বলেন, তিনি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করেছেন। তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গত পহেলা জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাসী চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফরিত ককটেল, দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। কুমড়াবাড়িয়া ইউনিয়নে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশরাফ এক সময় জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি দলী মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews