1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

পাইকগাছা শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।

দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমাবেশে
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামসুল আলম পিন্টু, শাহাদাত হোসেন ডাবলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ,পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন,বিশ্বজিৎ সাধু প্রমুখ।

প্রসঙ্গত যে,উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে । ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।

দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর।পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল ।
বাংলাদেশের রাস্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে “আফাজউদ্দিন ট্রাস্ট।এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি। তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা ।

নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে।সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট