রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

সিলেটের দুই ইটভাটাকে ভ্রাম্যমান আদালতে ৫ লক্ষ টাকা জরিমানা!

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সোমবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews