শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

আশুগঞ্জের দুর্গাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম গণহত্যা বন্ধ ও ভারতের মুসলমানদের উপর চলমান নৃশংস আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জের দূর্গাপুরে ইমাম, উলামা ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলটি মুফতি জুনায়েদ কাসেমীর আহ্বানে অনুষ্ঠিত হলে মুফতি ইসলাম উদ্দিন সা’দ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাও: জুনাইদ কাসেমী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাও: রফিকুল ইসলাম, মুফতি আব্দুল মুমিন মিসবাহ, মাও: শওকত আলী মাজেদী,এইচ এম আব্দুল্লাহ, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা হুমায়ুন ,মাওলানা আব্দুর রাকিব,মাওঃ আব্দুল আওয়াল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে ৫০ বছর আগেও ঈসরাইল ছিলোনা ইনশাআল্লাহ অতিশীঘ্রই থাকবেনা। এরা বেঈমান, ধোঁকাবাজ জাতি। এরা এদের নবীকেও ধোকা দিয়েছে। এখন সারা বিশ্বকে ধোকা দিচ্ছে। সুতরাং সারা বিশ্বকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।
তাঁরা আরও বলেন, হযরত ওমর (রা.) কে জিজ্ঞাসা করা হয়েছিলো, এই মুহুর্তে আপনার ঘরে কে আসলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। তিনি উত্তরে বলেছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ অথবা বীর কোনো সাহাবী। কারণ তারা বীরত্বের অধিকারী। সুতরাং আমিরুল মু’মিনীনগণের মতো বীর দেরকে মুসলিম দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই । যাতে করে তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই করে ইহুদীদেরকে পরাজিত করে ফিলিস্তিনের ভুমিকে স্বাধীন করতে পারে। তাঁরা আরও বলেন, ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না হলে অচিরেই ভারতে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইনশাআল্লাহ। ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews