শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ফসলি জমিতে হাঁস ঢুকে পড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত- ২০

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে দুই সপ্তাহের আগের হাঁস ঢুকাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজা হাঁস স্থানীয় জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন জয়দর মিয়া। ওই ঘটনার দুইদিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপোষে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করে।

এনিয়ে উভয় পক্ষই থানা ও আদালতে মামলা করলেও এটার জেরে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত আহত হয় ২০ জন।

এ ব্যপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews