শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

কালীগঞ্জে পথকলি স্কুলে ঈদ সালামি ও উপহার প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জে এনবিএফ-বিডি পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সালামি ও উপহার প্রদান করা হয়।এ সময় স্কুলের ২২ জন পথশিশু শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ঈদ সালামি ও উপহার তুলে দেওয়া হয় ।স্কুলটির পরিচালক হাফেজ আবু নাঈমের সভাপতিত্বে ঈদ সালামি ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল্লাহ আল মা’আরিফী।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক কবির হাসান রিমন দানবীর ও শিক্ষানুরাগী পারভেজ হাসানসহ আরো অনেকে। স্কুলটির কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদককে জানাই,পথকলি স্কুলের মাধ্যমে ঈদ সালামি ও উপহার পেয়ে আমরা অনেক খুশি। নাঈম স্যার আমাদের প্রায় নানা ধরনের উপহার দিয়ে থাকেন। স্কুলে এসে স্যারের কাছ থেকে প্রতিদিন আমরা নতুন নতুন বিষয় শিখে থাকি। পথকলি স্কুলের পরিচালক হাফেজ আবু নাইম জানান, আগামী বছরে আরও বৃহৎ পরিসরে পথশিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে তাদের শিক্ষার মানোন্নয়ন ও জীবনযাত্রার উন্নতি ঘটানো যায়। পথশিশুদের মাঝে সামান্য উপহার তুলে দিতে পারে নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রধান অতিথি মুফতি আব্দুল্লাহ আল মা’আরিফী তার বক্তব্যে বলেন, হাফেজ নাঈম দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি খুলনা বিভাগের যুবসমাজের জন্য আদর্শ। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত এসব পথশিশুদের জন্য শিক্ষা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা। যাতে তারা একদিন সমাজের সৎ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews