1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছুরিকাতে যুবক নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে মাসুম মিয়া (২০) কে ছুরিকাঘাতে হত্যা!

নিহত মাসুম কাগাপাশা ইউনিয়নে হায়দারপুর গ্রামের কবির মিয়ার ছেলে।

বুধবার (২ এপ্রিল২৫) ইং সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জানান, মাসুম মঙ্গলবার রাত ৯টার দিকে কাগাপাশা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় কে বা কারা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

 

রাত ১২টার দিকে সেনাবাহিনী ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাসুমের মরদেহ থানায় নেওয়া হয়। সকালে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাতে ওসি আরও জানান, মাসুম রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ি ফিরলেও কে বা কারা ছুরিকাঘাত করেছে তা জানানোর আগেই জ্ঞান হারিয়েছিলেন।

পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট