শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, বেসামরিক নাগরিক হত্যা ও শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও কোমলমতি শিশু-কিশোররা এই মানবিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম বাবু, সাদিকুর রহমান পাভেল, শরিফুল রহমান রাতুল, প্রিন্স, অপূর্বসহ স্থানীয় সচেতন মহল।
বক্তারা বলেন, “ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। নিরপরাধ শিশু ও নারী—কেউই রেহাই পাচ্ছে না। বিশ্বের বিবেকবান মানুষদের এখনই সোচ্চার হওয়া উচিত।”

সমাবেশে অংশগ্রহণকারী শিশুরাও প্ল্যাকার্ড হাতে তুলে নেয়, যেখানে লেখা ছিল “Boycott Israel”, “From river to the sea, Palestine will be free”, “গাজা’র শিশুরা বাঁচতে চায়”, “ইসরায়েল, শিশু হত্যা বন্ধ করো” লেখা প্ল্যাকার্ড বহন করেন। কোমলমতি শিশুরাও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চলে আসছে। বারবার যুদ্ধ, দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আজ ফিলিস্তিন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ সবসময় নির্যাতিত জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews