শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গোপালগঞ্জে নানা কর্মসূচি মধ্য বাংলা নববর্ষ উদযাপন!

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে। সোমবার ১৪ এপ্রিল সকাল ৭টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করে সংগীত, নৃত্য, আবৃত্তি ও লাঠিখেলা।

এছাড়া শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জানের নেতৃত্বে সকাল ৯টায় বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এছাড়াও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।এছাড়াও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারী মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আয়োজন করে দুই দিন ব্যপী বৈশাখীমেলার। বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews