শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

সুনামগঞ্জে অকাল বন্যার আশঙ্কাা কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ -জেলা প্রশাসক 

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে অকাল বন্যার আশঙ্কাা কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ -জেলা প্রশাসক

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা|

ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগাম বন্যা পাহাড়ি ঢলের আশংঙ্কায় দ্রুত হাওরের পাকা ধান কাতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন প্রশাসক।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনে প্রেসব্রিফিংয়ে এই আহ্বান জানান জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য পেয়েছি আগামী ১৮ এপিল থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি সিলেট বিভাগের সুনামগঞ্জের অভ্যন্তরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদনদী পানি বৃদ্ধির পাশাপাশি হাওরের অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে আতঙ্কিত না হয়ে আমরা কৃষকদের বলবো হাওরে পাকা ধান যেনো কালবিলম্ব না করে কেটে ফেলেন।

ধান কাটতে গিয়ে শ্রমিকের সংকট দেখা দিলে আমরা ছাত্র প্রতিনিধি জানিয়েছে তারা তথ্য পেলে সহযোগিতা করবেন।

এছাড়াও কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেয়া আছে। সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগ‌ঞ্জে বোরো ধান ঘ‌রে তুলার আগ পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি বিভা‌গের সকল কর্মকর্তা‌দের ছু‌টি বা‌তিল। এই বিভাগগুলোর সময়টাতে কোনো সরকারি কর্মকর্তারা ছুটিতে যেতে পারবেননা। প্রেসব্রিফিং অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews