বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

তানোরে কৃষি কলেজের মাঠে পানি পাঠদান ব্যাহত!

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

তানোরে :টানা বৃষ্টিতে রাজশাহীর তানোরে একমাত্র কৃষি কলেজের মাঠে পানি জমেছে। পানি জমে থাকার কারনে শিক্ষার্থী শিক্ষকরা চরম দূর্ভোগে পড়েছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর টু চাপড় ব্রীজের মুল রাস্তার পূর্ব দিকে অবস্থিত কৃষি কলেজ। কলেজের দক্ষিণে মহিলা ডিগ্রি কলেজ। সামনে মুল রাস্তা। উত্তর ও পূর্ব দিকে বিল কুমারী। মুল রাস্তা সংলগ্ন মাটির রাস্তা দিয়ে যেতে হবে কৃষি কলেজে। কলেজের উত্তর ও পূর্ব দিকের প্রচুর পানি রয়েছে। এসব পানি কলেজের মাঠে জমে আছে।

বেশকিছু শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় ধরে ভারি মাঝারি বৃষ্টি হওয়ার কারনে মাঠে পানি জমেছে। হাটার উপায় নেই। ক্লাসের ফাঁকে ফাঁকে ছোট মাঠে আমরা খেলাধূলা করে থাকি। কিন্তু পানি থাকার কারনে খেলাধুলা করা যাচ্ছে না। বিলে প্রচুর পানি। মাঠ থেকে পানি বের হওয়ার উপায় নেই। মাঠে পানি থাকার কারনে শিক্ষার্থীরাও আসতে চাই না।

উপাধ্যক্ষ অহেদুজ্জামান বাবু জানান, দীর্ঘ প্রায় দুই মাসের অধিক সময় ধরে কখনো ভারি আবার কখনো মাঝারি বা টিপটিপ বৃষ্টি হতেই আছে। টানা বৃষ্টির কারনে কলেজ মাঠে পানি জমে রয়েছে। নতুন ভবনের তিন দিকে পানি। আর অন্য দিকে মহিলা কলেজ। বেশিদিন পানি জমে থাকলে ভবনও ঝুঁকিতে পড়তে পারে। মাঠে পানি থাকার কারনে শিক্ষার্থীরা কলেজে তেমন ভাবে আসছেনা। কলেজটিতে ৬৫ জন শিক্ষার্থী আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় টি সম্পর্কে অবহিত করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews