মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

পানছড়িতে বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ!

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি!

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে ১৬ জন জেলেকে ৪টি করে ছাগল এবং ৯ জন জেলেকে ২টি করে শুকর প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শরৎ কুমার ত্রিপুরা, সহকারী পরিচালক, খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারি, প্রিয় কান্তি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পানছড়ি।

বিতরণ শেষে ছাগল ও শুকর পালনের সঠিক পদ্ধতি এবং পরিচর্যার বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন ডা. আবীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা, পানছড়ি।

আয়োজকরা জানান, প্রকৃতিক জলাশয়ে মাছের ভারসাম্য রক্ষা এবং জেলেদের বিকল্প আয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে মাছের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews