1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

মোহনগঞ্জে বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে বলে জানা গেছে।

তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিলো না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিলো।

গতকাল সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে,  মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত।  মূল ফটকও থাকে তালাবদ্ধ। রাতে পাহারাদার থাকলে কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে চুরির সময় শ্রেণিক্ষকটির তালা ভাঙা হয়নি। চাবি দিয়ে খুলে চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা অবস্থায় পাওয়া যায়। বিদ্যুতের তারও অনেক জায়গায় কাটা ছিলো। শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের তালা ভাঙা পাওয়া যায়নি। তালাটি চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেছে। দরজা-জানালাও ভাঙা বা খোলা পাওয়া যায়নি। সিসি ক্যামেরার তারও কাটা ছিলো।  মনে হচ্ছে আগে থেকেই জানাশোনা কেউ এ কাজ করেছে। আগের পাহারাদারকে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট