1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়ায় পালানোর সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জুয়ারী সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান ওরফে রিপন মোল্লার(৪৮) মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৪ মে সকালে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রাম থেকে রিপন মোল্লার লাশটি উদ্ধার করা হয়‌। মৃত রিপন মোল্লা কলপুর গ্রামের মৃত আকরামুজ্জামান মোল্লা ওরফে আকু মোল্লার ছেলে‌। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলপুর গ্রামের দক্ষিণপাড়ায় খালপাড়ে জুয়া খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মোল্লা সহ ১০/১২ জনে দৌড়ে পালায়। এ সময় রিপন মোল্লা খাল ঝাঁপিয়ে কলপুর গ্রামের দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিজানুর রহমান মোল্লার পুকুরপাড়ে যান। এ সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, রাতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেই। কিন্তু তার কোন সন্ধান পাইনি। আজ সকালে মিজান মোল্লার পুকুর পাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, তার স্বামী রিপন মোল্লা হার্ট, ডায়াবেটিস, কোমরে ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার কোন শত্রু ছিল না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট