শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

নেত্রকোনার মোহনগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানবন্ধন! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, ব্যাটারি চুরি ও শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের দায়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মোহনগঞ্জে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে বৃষ্টি উপক্ষো করেই সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে জড়ো হতে থাকে। বৃষ্টি না থামায় তারা বৃষ্টিতে ভিজে মানবন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের বিভিন্ন দূর্নীতি, স্বেচ্ছচারিতা, অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, শিক্ষার্থীদের নানা বিষয়ে হয়রানিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ আমিনুল ইসলামের অপসারণের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে। তার অপসারণের দাবিতে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে আদর্শ নগর বাজার প্রদক্ষিণ শেষে আবার কলেজ ফটকে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews