1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি জলসুখা ইউনিয়নে চুরির ভয়াবহ উপদ্রব: মাদকের নীল দংশনে বিপন্ন জনজীবন। বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত ​আজমিরীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে।

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি
আরিফুল ইসলাম

নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে যায়।

মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২০) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাতে জানান, , সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর মরদেহ দেখতে পেয়ে খানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট