1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ-সিলেট সড়কে ৩জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কোটচাঁদপুর বৈদ্যুতিক শকে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ থেকে।
মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বৈদ্যুতিক শকে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

(২ জুন সোমবার) সকালে সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছিলেন পার্শ্ববর্তী লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি মিনারুল (৩৫)।কাজ করা অবস্থায় অসাবধানতার ফলে বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়লে স্হানীয়রা কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়েছে।

মৃতের চাচাতো দাদী রাবেয়া বেগম জানান সকালে প্রতিদিনের ন্যায় কাজ করতে দোকান যায় মিনারুল। হঠাৎ শুনতে পায় সে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়। বড় ভাই হামিদুল বলেন আমার ছোট ভাই তার নিজস্ব দোকানে কাজ করছিল।আজ কে সকাল ১০ টার সময় আমি শুনতে পায় আমার ভাই বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়েছে। আমি সংবাদ শুনে এসে দেখি ভাই মারা গিয়েছে। আমার ভাইয়ের ৪ বছরের একটা ছেলে সন্তান রয়েছে এই বলে বাকরূদ্ধ হয়ে পরে। এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আশরাফুল ইসলাম জানান সকাল ৯ টা ২৫ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন।আমরা তাকে মৃত পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট