শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মোহনগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে  ৫ কেজি গাঁজাসহ মো. শাহিন (৪২) নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকালে পৌরশহরের টেংগাপাড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শাহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের খাদ্য গুদামের পাশের এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে একটি ব্যাগে করে গাঁজা নিয়ে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজিতে উঠছিলেন শাহিন। এসময় তার আচরণে সন্দেহজনক ছিলো। খবর পেয়ে থানার এসআই এসআই আব্দুল লতিফ, রবিউল আউয়ালসহ অন্য পুলিশ সদস্যরা গিয়ে তার ব্যাগ তল্লাশি করে। ব্যাগে গাঁজা পাওয়ার পর শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আমিনুল ইসলাম বলেন, শাহিন একজন মাদক কারবারি।  পাশ্ববর্তী ধর্মপাশা থেকে গাঁজা নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল।  গোপন খবর পেয়ে তাকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews