শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মোহনগঞ্জে কিশোর দর্জির আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় রনি দাস (১৬) নামে এক কিশোর দর্জি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ২ নম্বর বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে একটি গামারি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা শিল্পী রানী দাস।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি দাস প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ গামারি গাছে ঝুলতে দেখা যায়।
সে একটি সাদা ওড়না দিয়ে গলায় গিঁট বেঁধে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত রনি দাস গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে। জীবিকার তাগিদে সে দর্জির কাজ করত।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।”

তবে কী কারণে রনি আত্মহত্যার পথ বেছে নিল — সে প্রশ্নের উত্তর এখনো অজানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews