শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন! 

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ শাখা উদ্যোগে
১৪/৬/২০২৫-শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের কালীগঞ্জ শাখার (আমীর)
মোঃ আব্দুল হক মোল্লা। উপস্থিত ছিলেন দলের সাবেক আমীর,
মাওলানা আবু তালেব,
সাবেক আমীর মাওলানা ওলিয়ার রহমান।
সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

লিখিত বক্তব্যে,
আমীর আব্দুল হক মোল্লা বলেন,
নাকোবাড়িয়া গ্রামের দুই ভাই মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস ও মোহাম্মদ আলী বিশ্বাসের হত্যাকাণ্ড মর্মান্তিক ও নিন্দনীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই হত্যার রাজনীতি সমর্থন করে না।
আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তিনি আরো বলেন, নিহত ইউনুসকে জামায়াতের কর্মী বলে বিএনপি নেতারা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
“ইউনুস আলী কখনো জামায়াতের সদস্য বা কর্মী ছিলেন না।
জামায়াত ইসলামীতে কর্মী হওয়ার জন্য একটি নির্ধারিত সিলেবাস, মূল্যবোধ ও জীবনাচরণের মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হয়।
কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা চরমপন্থী ব্যক্তি কখনোই জামায়াতের কর্মী হতে পারে না।”

উল্লেখ্য, গত ১১ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু নিহত ইউনুসকে জামায়াতের কর্মী ও সন্ত্রাসী বলে উল্লেখ করেন।
তার এই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত।

সংবাদ সম্মেলনে তাঁরা আরো বলেন,
বিএনপির এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যার মাধ্যমে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews